শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

সোনারগাঁওয়ে কর্মহীনদের মাঝে বিএনপির  খাবার ও ঈদ সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কর্মহীন মানুষদের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায়  ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও  কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম।
মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর,  নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহা আলম মুকুল, সোনারগাঁও পৌরসভার যুবদলের  সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক  নূরে ইয়াছিন নোবেল , সোনারগাঁও পৌরসভার বিএনপির সহ সভাপতি পনির হোসেন।
অনুষ্ঠানে উপজেলা ও মোগরাপাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  পরে কর্মহীনদের মাঝে রান্না করা খাবার  ও ঈদ সামগ্রী বিতরণ  করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD