রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে কিশোরী ধর্ষণের দায়ে অভিযুক্ত গ্রেফতার সোনারগাঁওয়ে অস্ত্র ও ইয়াবাসহ ২৪ জন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ১৮৩ বোতল স্কাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শতাধিক হাঁস চুরির অভিযোগ  সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত

সোনারগাঁওয়ে অস্ত্র ও ইয়াবাসহ ২৪ জন গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ১২৫টি ইয়াবা ট্যাবলেট ও ডাকাতির প্রস্তুতিতে ব্যবহারের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানে ১২৫টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র চাপাতি, রামদা ও সিলাইরেঞ্জসহ কুমিল্লার চান্দিনা এলাকার মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার দুই আসামি এবং মাদক সেবনের অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD