শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ১০ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র কালভার্ট সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভূক্তভোগীরা। বুধবার দুপুরে নয়াপুর বাজারের পাশে মদনপুর-গাউছিয়া হাইওয়েতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাওঁ উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া, সমাজসেবক মোঃ আবু বক্কর সিদ্দিক, নয়াপুর উত্তর পাড়া মসজিদের সাধারণ সম্পাদক মো. ঈসমাইল ও কোষাধ্যক্ষ মো. আরিফ হোসেনসহ ১০ গ্রামের কয়েকশ বাসিন্দা।
মানববন্ধনে অংশগ্রহণ করে সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন, এ র্ কালভার্ট ও খালটি জনগুরুত্বপূর্ণ। যেই কালবার্টের নিচ দিয়ে আমাদের পূর্ব পুরুষেরা নৌকা নিয়ে চলাফেরা করতেন। বর্তমানে সাদিপুর, হাতুরাপাড়া, আন্দারমানিক, কাঠালিয়াপাড়াসহ দশ গ্রামের পানি নিষ্কাশিত হয়।
তিনি আরো বলেন, মদনপুর -গাউছিয়া হাইওয়ে সংস্কার কাজ করার সময় এ জনগুরুত্বপূর্ণ খালটি ভরাট করার পাঁয়তারা চলছে। যদি খালটি ভরাট করা হয় তাহলে সাদিপুর ও জামপুর ইউনিয়নের দশ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়বে। মানুষের বসতভিটা, বাড়িঘর, ফসলি জমি সব কিছু পানির নিচে তলিয়ে যাবে। আমরা গ্রামবাসী কালভার্ট ও খাল রক্ষার জন্য নারায়ণগঞ্জ ডিসি, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালভার্টটি বহাল রেখে রাস্তা সংস্কারের দাবী করেছেন এলাকাবাসী।
আপনার মতামত দিন