রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার ও বর্তমান সাংসদ ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকাসহ তিনজন। অপরজন আসলাম নামের এক ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন। সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টার্ণিং কর্মকর্তা মো. রেজওয়ান উল ইসলামের কাছ থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের পক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া মনোনয়নপত্র সংগ্রহ করেন। বর্তমান সাংসদ ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার পক্ষেও গত বৃহস্পতিবার তার নেতাকর্মীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এদিকে গত রোববার বিকেলে নাম ঘোষনার পর পুরো সোনারগাঁও জুড়ে আনন্দের জোয়ার বইছে।
সোমবার সকালে মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের নৌকা নৌকা শ্লোগানে মুখরিত হয়ে উঠে। কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে আবদুল্লাহ আল কায়সারের পক্ষে নৌকার প্রতীকের ¯েøাগান দেন। এর আগে সকালে মোগরাপাড়া এলাকায় আব্দুল্লাহ আল কায়সার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার প্রয়াত বাবা মায়ের কবর জিয়ারত করেন। পরে মোগরাপাড়া চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এসে মতবিনিময় সভা করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কায়সার। এসময় সঙ্গে ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সোহাগ রনি, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁও ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ। এছাড়াও তিনি মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক স্থানে মতবিনিময় সভা করেছেন।
অপরদিকে নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে আবদুল্লাহ আল কায়সারের নাম ঘোষনা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডা. আবু জাফর চৌধুরী বিরু, মারুফুল ইসলাম ঝলক, তার বাবা সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার জানান, এ নির্বাচন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ঐক্যের পরীক্ষা। এ নির্বাচনের মাধ্যমে সাড়া বাংলাদেশের মানুষের কাছে সোনারগাঁকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার নির্বাচন। আমরা ঐক্যবদ্ধভাবে এ নির্বাচনকে এগিয়ে নিতে চাই। সকলকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীককে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে।
আপনার মতামত দিন