শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁওয়ে কৃষকদের মাঝে  বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বুধবার  সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এই সকল উপকরণ সামগ্রী বিতরণ করেন নারায়নগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী,সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগন।
সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের
কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়। কৃষি উপকরণের মধ্যে রয়েছে প্রতিটি ইউনিয়ন পরিষদে মৌসুমী ফলগাছের জন্য হ্যান্ড স্প্রে মেশিন ও অন্যান্য সামগ্রী। যে কোন কৃষক প্রয়োজনে ইউনিয়ন পরিষদ থেকে এই মেশিন নিয়ে ফলগাছের পোকা মারার জন্য এই স্প্রে মেশিন নিতে পারবেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD