সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে বিএনপি নেতাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে থানা প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতাকর্মীরা।
 রোববার দুপুরে সোনারগাঁ থানার  সভাকক্ষে থানার ওসি (তদন্ত) মো. মহসিন এর সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায়  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা শাহ আলম মকুল,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মো: মুজিবুর রহমান ,সোনারগাঁ থানা বিএনপির সহ সভাপতি সফিউদ্দিন ভূইয়া,  জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান লিটন, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  আবুল কাশেম বাবু ,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: আনোয়ার, বিএনপি নেতা  জাকির হোসেন বাবু, নুর-এ-ইয়াসিন নোবেল,  ফারুক আহম্মেদ তপন, যুবদল নেতা ,আশরাফ মোল্লা,হারুন -অর-রশিদ মিঠু, জাকারিয়া ভূইয়া, ফরহাদ শিকদার, লায়ন সফিকুল  ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় শাহ আলম মকুল বলেন, বিএনপি কোনো সহিংসতার রাজনীতি পছন্দ করে না। এখন দেশের একটা ক্রান্তিকাল চলছে। এ সময় তৃতীয় শ্রেণির একটা দল মানুষের ওপর হামলা করে আমাদের দায় চাপানোর অপপ্রচারের চেষ্টা করেন। যারা হিন্দু ভাইদের মন্দিরে হামলা করছে তারা দুর্বৃত্ত । তারা দেশের শান্তি চায় না। বিএনপি উপজেলার প্রতিটি হিন্দু মন্দিরে পরিদর্শন করে তাদের নিরাপদে বসবাস করার আশ্বাস দিচ্ছে।
অধ্যাপক ইমতিয়াজ বকুল প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনার কাছে আশ্বাস দিচ্ছি বিএনপি কারো উপর হামলা করবে না। আ’লীগ সব সময় আমাদের শত্রু ভাবতো, এখন তারাই আমাদের সবচেয়ে বেশি ফোন দিচ্ছে।
সভায় ওসি (তদন্ত) মো. মহসিন বলেন, আসলে যে যেমন কর্ম করে, সে তেমন ফল ভোগ করবেই। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবেই। সেজন্য কেউ কারো ওপর হামলা করবে এটা কাম্য নয়। বিএনপি লোক হিংসা করে না, এটা বিশ্বাস করি। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো বান্দার হক আদায় করা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD