মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

সোনারগাঁওয়ে কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ  সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমী) এবং সোনারগাঁ থানায় লিখিত ভাবে এ  অভিযোগ দায়ের করা হয়।
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় কৃষি জমির উপর বালু ভরাট করে গড়ে উঠেছে হামেশা গ্রুপ। হামেসা গ্রুপের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
অভিযোগ উল্লেখ আছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় হামেসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আসাদ মিয়া কৃষকদের জমিগুলির মধ্যে থাকা তার সতেরো শতাংশ একটি জমি দালালদের মাধ্যমে খরিদ করে তার মধ্যে ড্রেজার বসিয়ে গভীর করে বালু উত্তোলন করা শুরু করে। আর এই ভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলন করলে অতি অল্প সময়ের মধ্যেই চার পাশে থাকা তিন ফসলি কৃষি জমিগুলি ভেঙে যাবে। এমন ভাবে মাটি কাটা হলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এলাকার স্থানীয় কৃষকরা।
হামেসা গ্রুপের অন্যায় ভাবে বালু উত্তোলন  বন্ধের দাবি জানিয়ে গত ১৬ ও ১৮;এপ্রিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন ঐ এলাকার কৃষকেরা।
ভুক্তভোগী মোঃ ইউনুস আলী মাস্টার বলেন আমাদের তিন ফসলি কৃষি জমি হামেসা গ্রুপের কাছ থেকে  রক্ষা করতে আমরা কৃষকেরা, জেলা প্রশাসক সহ  উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমী) এবং অফিসার ইনচার্জ সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এসময় কৃষক বলেন হামেশা গ্রুপ চায় আমরা যেন পানির দামে আমাদের কৃষি জমিগুলি তাকে দিয়ে দেই আর এমন ভাবে তার জমি থেকে বালু উত্তোলন করছে যাতে আমাদের চার পাশের কৃষি জমি ভেঙে যায় আর অল্প দামে তারা খরিদ করতে পারে।
অভিযুক্ত  হামেসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আসাদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ক্রয়কৃত জমিতে আমি কাজ করছি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD