মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

সোনারগাঁওয়ে গুম, খুন ও অপহরণের বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গুম,খুন ও অপহরনের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে যুবদল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ করে।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে এ বিক্ষোভ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও পৌরসভার যুবদলের যুগ্ম আহবায়ক জাহের আলী, আবু সালেহ মুছা, আল আমিন, সোনারগাঁও থানা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম রাজ, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক আতাউর রহমান, জেলা ছাত্রদলের  যুগ্ম সম্পাদক আবু তাহের রিফাত বাবু প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব বলেন, আওয়ামীলীগ বিগত ১৫ বছর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরনের মাধ্যমে গুম, খুন করেছেন। রাতের অন্ধকারে মতিঝিল শাপলা চত্বরে আলেম ও মাদ্রাসা ছাত্রদের পুলিশ দিয়ে গুলি করে নির্বিচারে হত্যা করেছে। সর্ব শেষ হাসিনা সরকার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজারের অধিক ছাত্র শিশু ও যুবক হত্যা করেছে। এসব অপকর্মের প্রধান হোতা শেখ হাসিনাসহ সকল নির্দেশ দাতাদের গ্রেপ্তার করে বিচার দাবি করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD