বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী আলী হায়দারের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণা। সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে এবার একাধিক প্রার্থীদের মধ্যে অন্যতম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সাঃ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার। ত্যাগী, বিনয়ী ও পরিশ্রমী নেতা হিসেবেই তিন জনমুখে বেশ পরিচিত। তিনি তার নির্বাচনী প্রচারনা ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছেন।
সোমবার বিকেলে উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ড মাইনকা ভিটা এলাকায় প্রায় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে উঠান বৈঠক করেন পৌর আওয়ামী যুবলীগের নেতাকর্মী ও আলী হায়দারের সমর্থনকারীরা। অনুষ্ঠান শেষ সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আলী হায়দার বলেন, আমি নিজ ইচ্ছায় এই নির্বাচনে আসিনি। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সোনারগাঁও অনেকাংশেই অবহেলিত এলাকা হিসেবে শীর্ষে রয়েছে। বিগত ৩০ বছরের রাজনৈতিক জীবনে মানুষের মনে যতটুকু স্থান করতে পেরেছি সেই জায়গা থেকেই সনমান্দিসহ সোনারগাঁওয়ের অবহেলিত অঞ্চলের মানুষের মনের বাসনা হিসেবে আমার এই নির্বাচনে অংশগ্রহণ।
তিনি বলেন, আমি যেহেতু সোনারগাঁওয়ের একটি অবহেলিত অঞ্চলে জন্মগ্রহণ করেছি তাই এসব বঞ্চিত ও অবহেলিত জনগণের মনের দুঃখ কষ্ট বুঝতে পারি। ইতিমধ্যে আমার নেতা আব্দুল্লাহ আল কায়সার স্মার্ট সোনারগাঁও বিনির্মাণের পদক্ষেপ গ্রহন করেছেন। তবে সেই পদক্ষেপ বাস্তবায়নের জন্য বঞ্চিত জনগণের আর্থ সামাজিক ও অবকাঠামো মূলক উন্নয়ন জরুরী। তাই আমার নেতার উদ্দেশ্য সহজিকরণে আসন্ন নির্বাচনে জয়ী হয়ে বঞ্চিত মানুষের দুঃখদুর্দশা নিয়ে কাজ করতে চাই।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, জনবান্ধন, পরিশ্রমী ও কর্মীবান্ধব নেতা হিসেবে একজনকে বেছে নিয়ে তার জন্য নিজেদের ভোট উৎসর্গ করুন, ইনশাআল্লাহ আপনারা পরবর্তী সময়ে তার সুফল পাবেন। তবে নেতা বাছাই করতে কেউ ভুল করবেন না।
অনুষ্ঠানে পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী নেতা ও সমাজ প্রধান খালেক প্রধান, পৌর যুবলীগের সাঃ সম্পাদক ফয়জুর হাসান বাবু, সাবেক কাউন্সিলর লায়ন মোঃ মোশারফ হোসেন, ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলী নূর খোকা ও সাঃ সম্পাদক মনির হোসেন গোলজার, ২নং ওয়ার্ড যুবলীগের সাঃ সম্পাদক আবু কাউসার, ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কাশেম।
শিল্পী রিপন খাঁনের অনুষ্ঠান পরিচালনায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী নেতা লাল চাঁন প্রাধান, তোতা মিয়া, মোঃ মাসুদ রানা, আজিবর, আরিফ, হাজী মোবারক হোসেনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও  উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD