নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি সক্রিয় সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূলহোতা সায়মন হাওলাদার (২১) কে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। এসময় তার সঙ্গে থাকা দেশীয় অস্ত্র সুইচ গিয়ার উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যায় উপজেলার মোগড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত সায়মন হাওলাদার মোগরাপাড়া এলাকার ফিরোজ হাওলাদারের ছেলে। তার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন যানবাহনে ছিনতাইকারী চক্র সক্রিয়ভাবে ছিনতাই করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার সন্ধ্যায় তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়েরের পর তাকে থানায় হস্তান্ত করা হয় বলে জানিয়েছে র্যাব।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খাঁন বলেন, র্যাব সদস্যরা ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনী পদক্ষেপ নিয়ে তাকে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।
আপনার মতামত দিন