বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে ছিনতাইকারীদের বাড়িতে ক্ষুব্ধ এলাকাবাসীর হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে ছিনতাইকারীর বাড়িতে ভুক্তভোগী এলাকাবাসী হামলা ও ভাংচুর চালিয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টা দিকে ৮ গ্রামবাসী একত্রিত হয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামে জাহিদ ও মেহেদী নামে দুই ছিনতাইকারীর বাড়িতে এ হামলা চালায়। তবে হামলার সময় ভুক্তভোগীরা কোন ছিনতাইকারীকে বাড়িতে পায়নি।
এলাকাবাসী জানান, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের জাকির হোসেন জিকুর বড় ছেলে ও সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রলীগের ভিপি দাবিদার জাহিদ হাসান নিলয় এবং তার ছোট ছেলে মেহেদী হাসান দীর্ঘদিন ধরে মোগরাপাড়া ও আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল। তারা দমদমা কালাদরগা রোড, দমদমা ব্রিজ, বড় সাদীপুর, ষোলপাড়া আমতলা, লেবুছড়া, কাবিলগঞ্জসহ বিভিন্ন এলাকায় তাদের বাহিনীর সদস্যদের সহায়তায় পথচারী ও ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নেয়।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন গড়ে ৫-১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও অধিকাংশ ভুক্তভোগী ভাড়াটিয়া হওয়ায় থানায় অভিযোগ করতে সাহস পাননি। এ কারণে এলাকায় ভাড়াটিয়ারা কমে যাচ্ছে এবং বাড়ির মালিকরাও বিপাকে পড়েছেন। গত শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে ষোলপাড়া আমতলা এলাকায় আরশাদ স্বর্ণকারের ভাড়াটিয়া শাহিনের এক আত্মীয় ছিনতাইয়ের শিকার হন। তার কাছ থেকে ৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। শাহিন বিষয়টি জানতে পেরে জাহিদ ও মেহেদীর বাবা জাকির হোসেন জিকুর কাছে বিচার চাইলে উল্টো তাকে চরথাপ্পর মারে। পরে রাতে ষোলপাড়া মসজিদে তারাবী নামাজ শেষে শাহীন বিষয়টি মসজিদে থাকা মুসুল্লীদের জানায়। ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেয়। এসময় দমদমা, কালাদরগা, দলদার, বড় সাদীপুর, বিশেষখানা, ষোলপাড়া আমতলা, লেবুছড়া গ্রামের প্রায় দেড় সহস্রাধিক লোকজন জাহিদ ও মেহেদীর বাড়ির দিকে এগিয়ে যায়। এ সময় জাহিদের এক আত্মীয় রাম দা হাতে এলাকাবাসীর দিকে তেড়ে এলে উত্তেজিত জনতা বাড়িতে হামলা ও ভাংচুর করে।

এদিকে জাহিদ ও মেহেদীর ছিনতাই কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে জাকিরের বড় ভাই দমদমা গ্রাম প্রধান সৈয়দ হোসেনের বাড়িতেও হামলা চালানো হয়। তবে হামলার সময় অভিযুক্ত দুই ছিনতাকারী বাড়িতে ছিলনা বলে জানা যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদ ও মেহেদীকে গ্রেফতারের আশ্বাস দিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে।

সোনারগাঁও থানার ওসি মো. আব্দুল বারী জানান, এলাকায় ডাকাত পড়ছে মাইকে এমন ঘোষনার খবরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরে অভিযুক্ত ছিনতাইকারীদের গ্রেফতারে আশ্বাস দিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করা হয়। আমরা অভিযুক্তদের গ্রেফতারে ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো শুরু করেছি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD