শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন সোনারগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যায় দুজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির বহিস্কৃত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা সোনারগাঁওয়ে মাদকের ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ সোনারগাঁওয়ে মহজমপুর স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ৩৬টি অস্ত্র বাকি, নির্বাচনের আগে উদ্ধার সম্ভব হবে – ডিসি দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন বেতন ও কারখানা চালুর দাবিতে ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দাবায় জেলা পর্যায়ে বিবি মরিয়মের নাবা চ্যাম্পিয়ন

সোনারগাঁওয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার

​নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে বিএনপি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা শাখার গুরুত্বপূর্ণ দুই পদধারী নেতাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
​শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
​বহিষ্কৃত নেতারা হলেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং সোনারগাঁও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।
​দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় পদপদবি ব্যবহার করে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার স্পষ্ট অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।
​এ বিষয়ে দলের পক্ষ থেকে দুটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে যার মধ্যে রয়েছে, এখন থেকে উল্লিখিত বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখা এবং বহিষ্কৃত ব্যক্তিরা পরবর্তীতে দলীয় পদ-পদবি ব্যবহার করে অথবা কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
​দলের শৃঙ্খলা, ঐক্য এবং সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিএনপির সকল স্তরের নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব।
সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, বিএনপিতে থেকে বহিষ্কৃত দুই নেতা আব্দুর রউফ ও আব্দুল জলিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। সম্প্রতি উপজেলার আষাড়িয়ারচর এলাকায় পুনরায় সংঘর্ষ ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হলে বিষয়টি ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। ঘটনার ৩ দিন পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে সাংগঠনিকভাবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD