বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
সারা দেশে শৈত্যপ্রবাহের কারণে  ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও এমপি লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী মিসেস ডালিয়া লিয়াকত।
শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এমপি  খোকার  নিজেস্ব কার্যালয়ে সোনারগাঁও উপজেলা মহিলা সংস্থার উদ্যোগে  অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নারী নেত্রী  মিসেস ডালিয়া লিয়াকত।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে মিসেস ডালিয়া লিয়াকত বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
এসময় আরোও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক জাহেদা আকতার মনি, সদস্য সচিব জাহানার আক্তার, পলি আক্তার,রুনা আক্তার,নার্গিস আক্তার, শাহীনা আক্তার,মিনার বেগম,সানোয়ার বেগম,শিল্পী আক্তার, বিলকিস,রানু আক্তার মোর্শেদা,হাসিনা বেগম,নাসরিন আক্তার পান্না প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD