শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বাজারে পিরোজপুর ও শম্ভুপুরা ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার ।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়েতে সুরা সদস্য শিক্ষাবিদ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

প্রধান অতিথি মমিনুল হক সরকার বলেন, জামায়াতে ইসলামী কোনোভাবেই নীতি-আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চায় না। তিনি বলেন, রাজনৈতিক সাফল্যের জন্য আদর্শকে ত্যাগ করা তাদের নীতির পরিপন্থী। তারা দ্বীনের স্বার্থে রাজনীতিতে অংশগ্রহণ করে এবং কোনো পরিস্থিতিতেই ইসলামী আদর্শ থেকে বিচ্যুত হয় না।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাবিদ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, মানুষের জীবনের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রবীণ জামায়াত নেতা জজ মিয়ার সভাপতিত্বে সোনারগাঁও উপজেলা দক্ষিণ জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ আলোচনা অংশ নেন। অতিথিবৃন্দ উপস্থিত জামায়েত নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD