রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
চলমান গ্যাস সঙ্কট ও শিল্পখাতে এর প্রভাব নিয়ে শিল্প মালিকদের সঙ্গে সভা শেষে সাংবাদিক সম্মেলনে বিলের কিস্তিসহ ৬ টি দাবি জানিয়েছেন বিকেএমইএ নেতৃবৃন্দ।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ চাষাঢ়ায় বিকেএমইএ এর প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম সংবাদ সম্মেলনে এসব দাবি করেন।
তিনি বলেন, গত একমাস যাবত গ্যাস সঙ্কট শুরু হয়েছে। মাঝে দুই দিন ঠিক হলেও এখন একেবারেই খারাপ অবস্থা। এ সময়ে তিনি মালিকদের পক্ষ থেকে ৬ টি দাবি উত্থাপন করেন। এর মধ্যে আছে, জুন-জুলাই মাসের বিদ্যুৎ ও গ্যাস বিল ১২ মাসের কিস্তি কেউ পরিশোধে ব্যর্থ হলে যেন সংযোগ কাটা না হয়।
গ্যাস সঙ্কটের মধ্যে সুস্পষ্ট অন্ধকারে আছেন জানিয়ে তিনি বলেন, প্রতি সপ্তাহে যেন সরকার আপডেট দেয়, গণপরিবহণ বাদে বাকী সব পরিবহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার অনুরোধ করেন, ঋণের কিস্তি দিতে অনেকে ব্যর্থ হবে তাই যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন যেন বাংলাদেশ ব্যাংক ঋণের কিস্তি এসএস না কারে, ক্লাসিফাইড না করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সাবেক প্রেসিডেন্ট কাজী মনিরুজ্জামান সহ অনেকে।
আপনার মতামত দিন