নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে কমিউনিটি সেন্টারে প্রায় ২ শ’ কর্মী নিয়ে অনুষ্ঠিত হয় এ কর্মী বৈঠক।
সোনারগাঁও উপজেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর তদারককারী মাওলানা আশরাফুল ইসলাম।
শিক্ষা বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মাহবুবুর রহমান, সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা, সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের প্রধান মাওলানা আল্লামা ফেরদাউস হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, ইসলাম হলো আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। সঠিক ও সত্যের আল্লাহর পছন্দের একমাত্র পথ হলো ইসলাম। একজন যোগ্য কর্মীর কাজ হলো ৫টি। এই পাঁচটি কাজ একজন কর্মীর নিয়মিত করতে হয়। দাওয়াতি কাজ করা মাসিক এয়ানত দেওয়া, ব্যক্তিগত রিপোর্ট রাখা, সামাজিক কাজ করা এবং নিয়মিত বৈঠকে বসা। তিনি আরো বলেন, তার কথার চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যিনি আল্লাহর পথে, রাসুলের পথে মানুষকে হিকমতের সহিত ডাকে। জামায়াতের একজন কর্মীর জীবনে হজরত মোহাম্মদ (স:) জীবনের সকল আদর্শকে নিজের জীবনে পরিপূর্ণ ভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে পিরোজপুর, শম্ভুপুরা, মোগরাপাড়া, বৈদ্যেরবাজার, পৈরসভা ও সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামের কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন