বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে জামায়াত নেতাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামায়েত ইসলামী নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ।
 শনিবার সোনারগাঁও
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁও আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, সোনারগাঁও উত্তর জামায়াতের সেক্রেটারি মো. গিয়াস উদ্দিন, সোনারগাঁও দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মো. আসাদ, কাঁচপুর ইউনিয়ন দক্ষিণ জামায়াতের সভাপতি মো. নাঈম, সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. আজিজুর রহমান, সোনারগাঁও উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ইবারাহীম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম সারওয়ার প্রমুখ।
মতবিনিময় সভায় ড. ইকবাল হোসাইন বলেন, জামায়াত ও ছাত্রশিবির কোনো সহিংসতা রাজনীতি পছন্দ করে না। এখন দেশের একটা ক্রান্তিকাল চলছে। এসময় তৃতীয় শ্রেণির একটা দল মানুষের ওপর হামলা করে আমাদের ওপর দোষারোপ করছে। যারা হিন্দু ভাইদের মন্দিরে হামলা করছে, আসলে তারা দুর্বৃত্তপরায়ন। তারা দেশের শান্তি চায় না। জামায়াত উপজেলার প্রতিটি হিন্দু মন্দিরে পরিদর্শন করে তাদের নিরাপদে বসবাস করার আশ্বাস দিচ্ছে। একটু আগেও আমরা ভট্টপুর মন্দির পরিদর্শন করেছি।
তিনি আরও বলেন, আমি আপনার কাছে আশ্বাস দিচ্ছি জামায়াত কোনো আওয়ামী লীগের ওপর হামলা করবে না। আওয়ামী লীগ সব সময় শত্রু আমাদের ভাবতো, এখন তারাই আমাদের সবচেয়ে বেশি ফোন দিচ্ছে। একটু আগেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া আমাকে ফোন দিয়ে খোঁজ নিয়েছেন। এসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আসলে যে যেমন কর্ম করে, সে তেমন ফল ভোগ করবেই। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবেই। সেজন্য কেউ কারো ওপর হামলা করবে এটা কাম্য নয়। জামায়াতের লোক হিংসা করে না, এটা আমি বিশ্বাস করি। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো বান্দার হক আদায় করা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD