সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক

সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক পৌর ভূমি কর্মকর্তা নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটিক বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. আনোয়ার হোসেন (৫৮)। তিনি আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা। তিনি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার মাসদাইর এলাকায় বসবাস করেন। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন তার বাসা থেকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৭৫-৭২২৫) যোগে তার কর্মস্থল আড়াইহাজারে যাচ্ছিল। পথে এশিয়ান হাইওয়ের সোনারগাঁওয়ে মিরেরটেক বাজার এলাকা অতিক্রম কালে পেছন দিক থেকে আসা দ্রুতগামী গাউছিয়ামুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৬৫৬৯) তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এসময় ভূমি কর্মকর্তা মোটর সাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। ঘটনাস্থলেই ভূমি কর্মকর্তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহতের স্বজন ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার হোসেন ১৯৯৬ সালে ভূমি বিভাগে চাকরিতে যোগ দেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। বর্তমানে আড়াইহাজার পৌর ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে দায়িত্ব পালন করেছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই মেয়ের বাবা।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ সোনারগাঁও নিউজকে জানান, নিহত ভূমি কর্মকর্তা মোটরসাইকেল চালিয়ে তার গন্তব্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করায় ঘাতক ট্রাক চালককে শনাক্ত হয়নি। তবে ট্রাক এবং নিহতের মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD