মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

আজ সোনারগাঁওয়ে ৮ ইউনিয়নে ভোট গ্রহন , সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন ভোটাররা

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ : 
আজ ২৮ নভেম্বর রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের সাধারন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ করেছেন নির্বাচন কমিশন।  ৮টি ইউনিয়নের চেয়ারমান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যসহ মোট ৩ শত ৮৯ জন প্রার্থী অংশ গ্রহন করছেন। সাধারণ জনগনের ভোটের মাধ্যমে তাদের ভাগ্য নির্বারন হবে কে চেয়ারম্যান কে মহিলা মেম্বার আর কে পুরুষ মেম্বার।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। সোনারগাঁও উপজেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮টি ইউনিয়নবাসীকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছেন। এছাড়াও ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোতায়েন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে খ্যাত র‌্যাব, বিজিবি, গোয়েন্দা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ। সার্বক্ষনিক ভোট কেন্দ্র গুলোতে অনাকাংখিত ঘটনা যাতে না ঘটতে পারে সে লক্ষ্যে টহলরত অবস্থায় দায়িত্বে থাকবে তারা।
এদিকে নির্বাচনে আগে বিচ্ছিন্ন কিছু সহিংসতায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন ভোটাররা। তবে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি ইতিমধ্যে সর্ম্পূন করেছেন। প্রশাসন জানিয়েছেন কোন অনিয়মের ঘটনা ঘটলে  কেন্দ্র বন্ধ করে অভিযুক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
জানা গেছে, ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁও উপজেলার ৮টি ইউপিতে আওয়ামীলীগের প্রার্থী ঘোষনা করে নৌকা প্রতীকের মনোনয়ন দেন কেন্দ্রীয় আওয়ামীলীগ। এরমধ্যে মনোনয়নপত্র জমার শেষ দিনে পিরোজপুর, কাঁচপুর, বারদী ও সনমান্দি ইউনিয়নে কোন চেয়ারম্যান প্রার্থী না থাকায়
পিরোজপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,  সনমান্দি ইউনিয়নে জাহিদ হাসান জিন্নাহ,  বারদি ইউনিয়নে মাহাবুবুর রহমান লায়ন বাবুল ও কাঁচপুর ইউনিয়নে মোশারফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তবে শম্ভুপুরা ইউনিয়নে মোঃ নাছির উদ্দিন, নোয়াগাঁও ইউনিয়নে আব্দুল বাতেন,  সাদিপুর ইউনিয়নে আব্দুর রশিদ মোল্লা ও জামপুর ইউনিয়নে হুমায়ন কবির ভূঁইয়া আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন। এদের নিয়ে এই ৪টি ইউনিয়ন পরিষদে মোট ১৭জন প্রার্থী চেয়ারম্যান পদে নৌকা প্রতিকসহ বিভিন্ন প্রতিকে ভোট লড়াই করবে আজ রোববার।   এছাড়াও ৮টি ইউনিয়নের মোট ৭২টি ওয়ার্ডে মেম্বার পদে ভোট লড়াই করছেন ২৯২জন (পুরুষ) প্রার্থী এবং মহিলা সংরক্ষিত ২৪টি আসনে ৮০জন (নারী) প্রার্থী ভোট লড়াই করছেন।
৮টি ইউপির ৪টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন চেয়ারম্যান। এরমধ্যে সাদিপুর ইউনিয়নে ৩ জন, জামপুর ইউনিয়নে ৪জন, নোয়াগাঁও ইউনিয়নে ৬ জন ও শম্ভুপুরা ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া কাঁচপুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন সাধারন সদস্য হিসেবে ৪৭ জন, বারদী ইউনিয়নে ১২ জন সংরক্ষিত মহিলা পদে, ৩৩ জন সাধারণ সদস্য পদে, পিরোজপুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন সাধারণ সদস্য পদে ৩৩ জন, সনমান্দিতে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন সাধারণ সদস্য পদে ৪২ জন, সাদিপুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন সাধারণ সদস্য পদে ৩৪ জন, জামপুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন সাধারণ সদস্য পদে ৩৯ জন, নোয়াগাঁওয়ে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন সাধারণ সদস্য পদে ২৮ জন ও শম্ভুপুরা সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রতিদন্ধিতা করছেন।
এদিকে সোনারগাঁও উপজেলা প্রশাসন থেকে  ৮টি ইউনিয়নের ১১৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে।  তবে এবার ৮টি ইউনিয়নের ১১৬টি ভোট কেন্দ্রের মধ্যে কোন ভোট কেন্দ্রকেই আলাদাভাবে ঝুকিপূর্ণ হিসেবে ঘোষনা করেন সোনারগাঁও উপজেলা প্রশাসন।
সোনারগাঁওয়ে ৮টি ইউনিয়নের ১১৬টি ভোট কেন্দ্রের মধ্যে বেশীর ভাগই ভোট কেন্দ্রকেই চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ঝুকিপূর্ণ হিসেবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন। বিশেষ করে জামপুর ইউনিয়ন, সাদিপুর ইউনিয়ন, নোয়াগাঁও ইউনিয়ন ও শম্ভূপুরা ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে চেয়ারম্যান ও মেম্বারদের প্রতিদ্বন্ধী প্রার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে অনেক প্রার্থী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা রিটার্নিং অফিসার ও সোনারগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, আজ রোববার  সকাল ৮টা থেকে সোনারগাঁয়ের ৪ টি ইউনিয়নে ভোট গ্রহন শুরু হবে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। কেউ নির্বাচনী আইন ভঙ্গ করে , তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এ দিকে সোনারগাঁওয়ের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটলেও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD