শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনষ্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মর্তুজা কাজল (৫৭) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।  সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত এক সপ্তাহ আগে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষন কেন্দ্র (আইসিইউতে) লাইফ সার্পোটে নেয়া হয়। পরে রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার সকাল ১০টায় সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার হাবীবপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে বাড়ী মজলিশ গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD