রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা 

সোনারগাঁওয়ে দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রী ও শ্বশুরকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রী ও শ্বশুরকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত স্ত্রী শারমিন আক্তার বাদি হয়ে স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।  বুধবার রাতে উপজেলার সনমান্দী ইউনিয়নের  দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নবীন হোসেনের মেয়ে শারমিন আক্তারের সাথে গত  ১০ বছর আগে একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. আরিফের বিয়ে হয়। তাদের দাম্পত্যে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।  আরিফ একজন মাদক সেবনকারী।  গত কয়েকদিন ধরে অজ্ঞাত এক নারীর সাথে  আরিফ পরকিয়ায় লিপ্ত রয়েছে। স্বামীর এ পরকিয়ার প্রতিবাদ করলে স্ত্রী শারমিনকে বিভিন্ন সময় মারধর করে স্বামী আরিফ। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়। গত ৯ এপ্রিল বুধবার রাতে স্বামী আরিফ তার স্ত্রী শারমিনের কাছ থেকে ৪ লাখ টাকা যৌতুক দাবি করে। বলে তার বাপের বাড়ি থেকে এ যৌতুক নিয়ে আসতে। এর আগে নতুন ঘর তুলতে ৫ লাখ টাকা যৌতুক নেয় স্বামী আরিফ। নতুন করে আরো দাবিকৃত ৪ লাখ টাকা দিতে অস্বকৃতি জানালে বুধবার রাতেই স্ত্রী শারমিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে লাঠি ও লোহার রড দিয়ে বেদম মারধর করে স্বামী আরিফ ও তার বাড়ির লোকজন। এঘটনার খবর পেয়ে শ্বশুর নবীন হোসেন (৬০) তার মেয়েকে উদ্ধার করতে আসলে তাকেও তারা পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে আশে পাশের লোকজন আহত অবস্থায়  শারমিন ও তার বাবাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়।
এ ঘটনায় আহত স্ত্রী শারমিন আক্তার বাদি হয়ে  বৃহস্পতিবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আহত স্ত্রী শারমিন আক্তার জানান, আমাদের সংসার ভাল চলছিল। গত কয়েক মাস যাবত সে মাদক সেবনে ও পরকিয়ায় জড়িয়ে পড়ে। এতে প্রতিবাদ করলে আমাকে বিভিন্ন সময় মারধর করে। গত বুধবার রাতে আরিফ আমার বাবার কাছ থেকে ৪ লাখ টাকা যৌতুক হিসেবে এনে দিতে বলে। এর আগে ৫ লাখ টাকা সে নেয় ঘর তোলার জন্য। নতুন করে আরো ৪ লাখ টাকা দিতে অস্বকৃতি জানালে আরিফ আমাকে ও আমার বাবাকে মারধর করে ও হত্যার হুমকি দেয়।
অভিযুক্ত আরিফ জানান, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে একটু কথা কাটাকাটা হয়েছে।  এর বেশি না। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।
সোনারগাঁও থানার ওসি মো. মফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে।  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD