রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে গৃহবধুকে কুপিয়ে ও পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে রিনা বেগম (৪০) নামের এক গৃহবধুকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী  গ্রামের এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধুকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গৃহবধুর ছেলে মো. তানভীর আহাম্মেদ বাদি হয়ে  শনিবার বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের জয়নাল আবেদীনের সাথে একই গ্রামের ইমান আলীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে ইমান আলীর নেতৃত্বে তুহিনসহ ৫-৭ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জয়নাল আবেদীনের বাড়িতে গিয়ে হামলা করে। এতে জয়নাল আবেদীনের স্ত্রী রিনা বেগমকে কুপিয়ে ও পিচিয়ে মারাত্মকভাবে জখম করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় রিনা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত ইমান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, জমি সংক্রান্ত বিরোধে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় উত্তেজনায় মারামারিতে আমরাও আহত হয়েছি।
সোনারগাঁওথানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD