বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দায়িত্বশীলতার ৫ ম বর্ষে পর্দাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টায় বারদীতে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতিবসুর  পৈত্রিক বাড়ি জ্যোতিবসুর পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দেশ রুপান্তরের বারদী প্রতিনিধি জহিরুল ইসলাম মৃধা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ বারদী সংসদের আহ্বায়ক সাংবাদিক  ইউসুফ আলী।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ( সোনারগাঁও)  আল আমিন তুষার,  দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, সমকালের প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, সময়ের আলোর প্রতিনিধি আনিসুর রহমান, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার ( সোনারগাঁও)  মিজানুর রহমান মামুন,  দেশ রূপান্তরের প্রতিনিধি রবিউল হুসাইন,  দৈনিক আজকের দর্পনের প্রতিনিধি হুমায়ুন কবির, আনন্দ টিভি প্রতিনিধি মাজহারুল ইসলাম, আজকালের খবরের প্রতিনিধি মো.আকাশ, দৈনিক নওরোজের প্রতিনিধি মোঃ আক্তার হোসেন ,ঢাকা টাইমসের প্রতিনিধি মোঃ ইমরান হোসেন ,নিউজ সোনারগাঁওয়ের স্টাফ রিপোর্টার পরিমল বিশ্বাস, বারদী নেছারিয়া আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মহিউদ্দিন, শিক্ষক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, দলিল লেখক কামরুল হাসান ও সমাজকর্মী ফারজানা শান্তি প্রমুখ।
অনুষ্টানে বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকবে জাতির বিবেকখ্যাত সাংবাদিকরা।
আলোচনা শেষে  কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD