মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা 

সোনারগাঁওয়ে নদ থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মারিখালী নদ থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধারক রেছে নৌ- ফাঁড়ি পুলিশ। গ

বৃহস্পতিবার বিকেলে বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশ আয়েশা আমজাদ ক্লিনিকের পাশে নদ থেকে উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী জানায়, সোনারগাঁও পৌর এলাকার আয়েশা আমজাদ ক্লিনিকের পাশে মারিখালী নদে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ ভাসতে থাকে। পরে স্থানীয়রা সকালে পুলিশের খবর দিলে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিরে যান। পরবর্তীতে বিকেলে সাড়ে ৪টার দিকে বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, লাশ উদ্ধারের জন্য পুলিশের কাছে সকালে খবর দিলেও বিকেলে লাশ উদ্ধার করে। দীর্ঘ সময় ধরে লাশটি নদে ভাসতে থাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। এর আগেও নৌ ফাঁড়ি পুলিশ অলিপুরা এলাকায় একটি লাশ তিনদিন পর উদ্ধার করে। লাশ উদ্ধারে তাদের মধ্যে অনীহা দেখা দিয়েছে।
বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের ইনচর্জ মো.জাকির হোসেন বলেন, জনবলের অভাব থাকার কারনে লাশ উদ্ধারে সময় লেগেছে। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD