শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

সোনারগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব সিকদার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম  তায়েব শিকদার।
সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে নারায়ণগঞ্জ ডিবি ও সোনারগাঁও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তায়েব শিকদার উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার আলাউদ্দিন শিকদারের ছেলে। সে জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনা মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নেতৃত্বে হামলা করে। কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় কয়েকজন ছাত্র জনতা নিহত হয়। ছাত্রজনতা হত্যা মামলার সে আসামী। সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ মহাসড়কে সরকার বিরোধী মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরো জানায়, আওয়ামীলীগ সরকার পতনের পর তায়েব শিকদার আত্মগোপনে চলে যায়। বিভিন্ন সময়ে তার নেতৃত্বে বিভিন্ন স্থানে সরকার বিরোধী মিছিল বের করা হয়।
সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, ডিবি ও সোনারগাঁও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে সোনারগাঁও থানা পুলিশের হেফাজতে রয়েছে। মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD