শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু , আহত ১ শিশু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে আয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বিজয় স্তম্ভ সংলগ্ন পৌরসভার চিলারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া রোজা নামে অপর এক শিশু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
নিহত আয়ান উপজেলার  সনমান্দি ইউনিয়নের গোপেরবাগ এলাকার জামাল হোসেনের ছেলে। সে চিলারবাগে তার নানীর বাড়িতে বেড়াতে এসেছিল। আয়ান ও রোজা সম্পর্কে মামা খালা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টায় আয়ান, রোজা ও শান্তা নামে তিন শিশু চিলারবাগ এলাকার বিজয় স্তম্ভ  সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদেরকে  বাড়ি ফিরে যেতে বললেও তারা সে কথা না শুনে গোসল করতে থাকে । একপর্যায়ে শান্তা বাড়ি ফিরে গেলেও আয়ান ও রোজা পুকুরের পানিতে খেলতে থাকে। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে গেলে বিষয়টি কেউ টের পায়নি। কিছু সময় পর পরিবারের সদস্যরা শিশুদের খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন যে, আয়ান ও রোজা পুকুরে গোসল করছিল। পরে স্বজনরা পুকুরে নেমে তাদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়ানের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোজা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় দুই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD