বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আন্তরিকতা প্রকাশের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১১টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
বৃহস্পতিবার  দিনব্যাপী উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন এবং বারদী ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শনে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এই কামনা করেন। এসময় আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি সবসময় সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকারে বিশ্বাসী। আমাদের বাংলাদেশ সবার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এদেশের নাগরিক, সবাই সমান অধিকার ভোগ করবে।
আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম সরকার, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মেম্বার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নিজামুদ্দিন, সহ সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, সোনারগাঁও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহাম্মেদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, জাসাসের সভাপতি আমির হোসেন, পৌর শ্রমিক দলের আহবায়ক আবুল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, বারদী ইউনিয়ন বিএনপি নেতা নাছির মেম্বার, হালিম মেম্বার, মতিন, বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা আমিনুল, খায়রুল, রতন, মাহফুজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
পূজা মণ্ডপগুলোতে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং আন্তরিক ধন্যবাদ জানান। এসময় উৎসবমুখর পরিবেশে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের চিত্র উঠে আসে।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, প্রতিটি ধর্মীয় উৎসবে বিএনপি নেতাকর্মীরা সনাতন সম্প্রদায়ের পাশে দাঁড়ান। আগামীতেও এই ঐতিহ্য বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD