বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু  হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের বড়ইকান্দি এলাকায় চকে (বিলে) এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শামীম মিয়া (৩২)। সে উপজেলার বড়ইকান্দি গ্রামের ওয়ালিউল্লাহ মিয়ার ছেলে।

শামীম মিয়াকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের বড়কান্দি গ্রামের ওয়ালিউল্লাহ মিয়ার ছেলে মো. শামীম মিয়া সোমবার দুপুরে বৃষ্টি আগে চকে (বিলে) গরু আনতে যান। গরু ছেড়ে দেওয়ার পর হঠ্যাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। তিনি পাশ্ববর্তী ইরি স্কীমের পানির পাম্পের ঘরে আশ্রয় নেওয়ার সময় বজ্রপাত তার ওপর গিয়ে পড়ে।  এসময় তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পাশ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত শামীম মিয়া পেশায় কৃষি কাজ করতেন। পাশাপাশি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোশারফ হোসেন সিজান জানান, বজ্রপাতে আঘাতপ্রাপ্ত যুবক  মারা গেছেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD