শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন সোনারগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যায় দুজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির বহিস্কৃত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা সোনারগাঁওয়ে মাদকের ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ সোনারগাঁওয়ে মহজমপুর স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ৩৬টি অস্ত্র বাকি, নির্বাচনের আগে উদ্ধার সম্ভব হবে – ডিসি দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন বেতন ও কারখানা চালুর দাবিতে ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দাবায় জেলা পর্যায়ে বিবি মরিয়মের নাবা চ্যাম্পিয়ন

লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে টিসি দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে প্রশাসনের হস্তক্ষেপের পর সে আবার বিদ্যালয়ে ফিরেছে। রোববার থেকে নিয়মিত ক্লাসও করছে সে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারকে রোববার বিদ্যালয়ে ডেকে নেন কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রধান। এ সময় শিক্ষার্থীকে বিদ্যালয়ে নিয়মিত আসা ও ক্লাস করার জন্য বলা হয়।
শিক্ষার্থীর বাবা শাহীন আলম বলেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রধানকে ডেকে তাঁর মেয়েকে স্কুলে পড়ানোর কথা বলেছেন। পরে প্রধান শিক্ষক তাঁর মেয়েকে বিদ্যালয়ে ডেকে নেন। রোববার তাঁর মেয়ে স্কুলে গিয়ে ক্লাস করেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রধান  বলেন, বিষয়টি ইউএনওসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অবগত হয়েছেন। ওই শিক্ষার্থী রোববার থেকে ক্লাস করছে। তিনি বলেন, ‘এখন আর কোনো সমস্যা নেই। ওই শিক্ষার্থীর প্রতি আমরা খেয়াল রাখব।’
জেলা প্রশাসক মো. রায়হান কবির  বলেন, ওই স্কুলছাত্রী সে স্কুলে ক্লাস করছে।’ নির্যাতনের শিকার শিক্ষার্থীর প্রতি যাতে কোনো অবিচার না হয়, সে বিষয়টি প্রশাসন নজরে রাখবে বলেও জানান তিনি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD