মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

সোনারগাঁওয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ইউএনও উদ্যোগে মিড ডে মিল চালু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমানোর লক্ষ্যে মিড ডে মিল চালু করা হয়েছে। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের উদ্যোগে উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ মিড ডে মিল কার্যক্রম চালু করা হয়।

মঙ্গলবার দুপুরে প্রথম পর্যায়ে উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপজেলার ৩০টি বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সোনারগাঁও প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার হ্রাস পাবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করবে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান জানান, ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছ। ১ম পর্যায়ে ৩০টি বিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের সহায়তায় এ কার্যক্রমকে স্থায়ী রূপ দেয়া হবে। কোন শিক্ষার্থীকে যেন দুপুরে না খেয়ে থাকতে না হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনাই মূল লক্ষ্য।
ইউএনও আরো বলেন, প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীদের পড়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য বিদ্যালয়ের আঙ্গিনায় ফুলের বাগান করার কার্যক্রম হাতে নিয়েছি।  ইতোমধ্যেই ৩০টি বিদ্যালয়ে এ কার্যক্রম দৃশ্যমান। আর এ কার্যক্রম আমি নিজে থেকে উদ্বোধন করেছি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD