শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিল্পনগরী মেঘনা ঘাট এলাকায় জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শংকর (২৫) নামের যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, গত বুধবার দুপুরে দগ্ধ অবস্থায় ১২ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে শংকরের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল।
চিকিৎসক আরও জানান, দগ্ধের পরিমাণ কম থাকায় ৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে গুরুতর দগ্ধ হওয়ায় আরও ৫ জন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, বুধবার দুপুর ১ টায় সোনারগাঁওয়ে পিরোজপুরের মেঘনা ঘাট এলাকায় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছে।

বিষ্ফোরনে দগ্ধরা হলেন, মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল আলম খাঁন (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), মো. আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০)।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD