বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে ব্যবসায়ী স্বপনের মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সাবেক ওসি মোরশেদ আলম ও এসআই সাধন চন্দ্র বসাককে মামলা দিয়ে জেল খাটানোই কাল হলো জমি ব্যবসায়ী জাহিদুল রহমান স্বপনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি ছুড়ে ছাত্র জনতা হত্যার অভিযোগে গত শনিবার রাতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে স্বপনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ একটি দল। মিথ্যা মামলা প্রত্যাহার করে স্বপনের মুক্তির দাবি তুলে মানববন্ধন কর্মসূচী পালন করে তার পরিবার ও স্থানীয় শিক্ষার্থীরা। বুধবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গ্রেপ্তারকৃত জাহিদুল রহমান স্বপনের ছেলে জাওয়াদ, শিক্ষার্থী মারিয়া আক্তার, মো. তানভির মিয়া, মো.সিয়াম, মো. জুনায়েদ খাঁন, মো. সৌরভ মিয়া, মো. আবির হোসেন ও নওরিন আক্তার প্রমুখ।

মানববন্ধনে গ্রেপ্তারকৃত স্বপনের ছেলে জাওয়াদ বলেন, ২০১৮ সালে একটি কোম্পানির মালিকের পক্ষ হয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সোনারগাঁও থানার সাবেক ওসি মোরশেদ আলম ও এসআই সাধন চন্দ্র বসাক তার বাবা জাহিদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে নির্যাতন করেন। নির্যাতনের ঘটনায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ওসি ও এসআই কারাভোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার বাবাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামী দেখিয়ে তাদের অনুসারী র‌্যাব সদস্যদের দিয়ে গ্রেপ্তার করিয়ে আদালতে পাঠায়। আদালতে ৭ দিনের রিমান্ড চাইলে ৩দিনের রিমান্ড মঞ্জুর করে।

মানববন্ধনে তিনি অভিযোগ করেন, বিরোধপূর্ন জমি পুনরায় দখলের জন্য ওই কোম্পানির লোকজন ওসি মোরশেদ আলম ও সাধন বসাক এর ক্ষমতার অপব্যবহার করে টাকা দিয়ে গ্রেপ্তার করে ফাঁসিয়েছেন। মোবাইল ট্র্যাকিং করলেই প্রমাণ হয়ে যাবে ছাত্র আন্দোলনে তিনি ছিলেন কিনা। এমনকি আন্দোলনের সময় কোন ছবি বা ভিডিওতে তার বাবাকে দেখাতে পারবে না। তার বাবার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দাবি করেন।

 

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD