শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

oplus_2

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে মিথ্যা অভিযোগে গ্রেফতার হওয়া সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে সোনারগাঁওয়ে নোয়াগাঁওয়ে চরনোয়াগাঁও জামে মসজিদের সামনে এ কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে চরনোয়াগাঁও এলাকার নিরীহ দুই যুবকের পরিবারসহ কয়েকশ’ নারী পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।

গত ১৯ জুন সোনারগাঁও উপজেলার সীমানা ঘেষা আড়াইহাজারে ধন্ধি এলাকায় ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগরের এসিল্যান্ডসহ ৬ জন আহত হয়। এ ঘটনায় সন্দেহে সোনারগাঁওয়ে চরনোয়াগাঁও এলাকার নিরীহ দুই যুবক রকিব ও সজিব নামে দুই যুবককে গ্রেফতার করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন চর নোয়াগাঁও এলাকার মোঃ মতিউর মাস্টার, জহিরুল ইসলাম, সজিবের মা জরিনা আক্তার, খালা বিলকিস আক্তার, মফিজুল ইসলাম, আহসান উল্লাহ, আলম মিয়া, ফরহাদ, আমির হোসেন প্রমুখ। পরে এলাকাবাসীরা দুই যুবকের মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চরনোয়াগাঁও থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ধন্ধিবাজারে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে সজিবের খালা বিলকিস আক্তার বলেন, আমার ভাগিনা বিনাদোষে দোষী হয়েছে। সে বৃহস্পতিবার সিলেট গিয়েছে, শনিবার বাড়িতে আসে। মঙ্গলবার ভাগিনাকে পুলিশ ধরে নিয়ে যায়। সে এ ব্যাপারে কিছুই জানে না, নিরাপরাধী। ভাগিনার মুক্তি চাই।

মানববন্ধনে বক্তারা বলেন, ডাকাত সন্দেহে গ্রেফতারকৃত রাকিব ও সজিব এলাকার নিরীহ ছেলে। সজিব ঘটনায় পরদির সিলেট থেকে আসে আর রাকিব চারদিন পর তাবলীগের চিল্লা থেকে এসেছে। তাদেরকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আমরা তাদের দু’জনের অবিলম্বে মুক্তি দাবি জানাই।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD