শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

সোনারগাঁওয়ে ব্যবসায়ীর মাথায় গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা যুবদলের বহিস্কৃত নেতা আশরাফ ভূইয়ার বিরুদ্ধে গোলজার হোসেন নামের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় বাংলার পিরামিডের পাশের ব্রীজের ঢালুতে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় পরদিন মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ব্যবসায়ী গোলজার হোসেন জানান,জমির সাইনবোর্ড তৈরির জন্য প্রয়োজনীয় লোহা কিনতে দুই ভাতিজাকে সঙ্গে নিয়ে রূপগঞ্জের মাসাবো বাজারে নবীর হোসেনের দোকানে যান। পূর্ব শত্রুতার জের ধরে দোকানে যাওয়ার কিছুক্ষণ পরেই ৪-৫ টি মোটর সাইকেলে যুবদলের বহিস্কৃত নেতা আশরাফ ভূইয়ার নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী দোকানের সামনে তাদের ঘেরাও করে। এসময় আশরাফ ভূইয়ার সন্ত্রাসী বাহিনীর একাধিক ডাকাতি মামলার আসামী সোয়েব মিয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাকে হত্যার হুমকি দেয়৷  পরে মাসাবো বাজারে কাজ শেষে ফেরার পথে  ব্যবসায়ীর গোলজার হোসেনের গাড়ির গতিরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা চেষ্টা করে। এক পর্যায়ে তার গাড়ি চালক দ্রুতগতিতে তারা পালিয়ে যায়।
মাসাবো বাজারের ব্যবসায়ীরা জানান, ব্যবসায়ী গোলজার হোসেন রড কিনতে বাজারে আসেন।  আমবাগ এলাকার আশরাফ ভূইয়ার লোকজন এসে তাকে গালিগালাজ করে। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে।
অভিযুক্ত আশরাফ ভূইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, এমন ঘটনা আমার জানা নেই। তবে ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নাই।  থানায় অভিযোগ করলেই ঘটনা সত্যি হয়ে যায় না।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত: জামপুর ইউনিয়নের কদমতলী এলাকায় জমি দখল ও লুটপাট করতে গিয়ে যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়কের পদ থেকে বহিষ্কার হন আশরাফ ভূইয়া।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD