মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে দর্শনীয় স্থান পরিদর্শনে জাপানের ১১০ সদস্যের বিনিয়োগকারী দল

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন জাপানের ১১০ সদস্য বিশিষ্ট একটি বিনিয়োগকারী দল। ব্রাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধি দলটি সোনারগাঁওয়ের অনন্য স্থাপত্যকীর্তি ঐতিহাসিক পানাম নগরী, বড় সরদার বাড়ী ও শিল্পাচার্য জয়নুল আবেদীন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করেন।

মঙ্গলবার দুপুরে জাপানি প্রতিনিধি দলটিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে স্বাগত জানান, ফাউন্ডেশনের উপ পরিচালক একে আজাদ সরকার ও রেজিস্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরে তারা রেস্টোরেশনকৃত ঐতিহাসিক বড় সরদার বাড়ি ও শিল্পাচার্য জয়নুল জাদুঘর ঘুরে দেখেন। এ সময় পরির্শনকারীরা জাদুঘরে রক্ষিত বিভিন্ন লোক ও কারুশিল্পের ঐতিহ্যবাহী নিদর্শন দেখে ভূয়সী প্রশংসা করেন। এছাড়া সোনারগাঁওয়ের অন্যতম দর্শনীয় স্থাপনা বড় সরদার বাড়ির স্থাপত্য রীতি দেখে অভিভূত হন। এর আগে এ প্রতিনিধি দলটি সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেন।

জাপানের এ বিনিয়োগকারী দলটি বাংলাদেশে অনুষ্ঠিত তিনদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে জাপান থেকে বাংলাদেশে এসেছেন।

এ বিনিয়োগকারী দলের সাথে ব্রাক ইপিএলসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা উপস্থিতি ছিলেন। এছাড়া বাংলাদেশ টুরিস্ট পুলিশ ও সোনারগাঁও থানা পুলিশের দুটি পৃথক ইউনিট তাদের নিরাপত্তার দায়িত্বে নিযোজিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD