মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে কয়েলের আগুনে নিঃস্ব বাক-প্রতিবন্ধি শাহ আলম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল বড়ইকান্দি গ্রামে কয়েলের আগুনে নিঃস্ব হয়েছেন বাক প্রতিবন্ধি শাহ আলম।  রোববার ভোরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটে।  আগুনে বসত ঘর, গরু ছাগল ও হাস মুরগী ও নগদ লক্ষাধিক টাকা পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বাক-প্রতিবন্ধি শাহ আলমের স্ত্রী খাদিজা আক্তার জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল বড়ইকান্দি গ্রামের বাসিন্দা তার স্বামী শাহ আলম কৃষি কাজের পাশাপাশি একটি গাভী ও তিনটি ছাগল পালন-পালন করেন। তারা ৩ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে তাদের সংসার। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে গরুকে মশায় যাতে কামড়াতে না পারে সেজন্য গরুর পায়ের নিচে কয়েকটি মশার কয়েল জ্বলিয়ে দেয়।  রাতের শেষের দিকে গরুর পায়ে ধাক্কায় মশার কয়েল গোয়াল ঘরে থাকা মশারীতে পড়ে আগুন লাগে। ওই আগুন গোয়াল ঘর থেকে ছড়িয়ে পড়ে তার বসত ঘরে। ঘরে আগুন লাগার পর পরিবারের সবাইকে নিয়ে তারা  নিরাপদে বের হয়ে আসেন। তাদের  চিৎকারে  আশপাশের লোকজন এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই  তাদের একটি টিনের বসত ঘর, ঘরের আলমারীতে থাকা গরু কেনার লক্ষাধিক টাকা, ১টি গরু ও ৩টি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD