শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

সোনারগাঁওয়ে ভূমিকম্পে প্লাস্টিক গোডাউনে আগুনসহ তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভূমিকম্পে পিরোজপুর ইউনিয়নের পরিষদের পাশে দ্বীন ইসলামের প্লাস্টিক গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৪২ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় গোডাউনের প্রায় সকল প্রকার মালপত্র পুড়ে যায়।
 এদিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় দেয়াল চাপায় রাকেশ রায় (৩২) নামের এক যুবক আহত হয়েছে। সে ওই এলাকার যাদব রায়ের ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ভূমিকম্প অনুভূত হওয়ার পর মারুফ হোসেন (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়। আহত ওই ছাত্রকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত মারুফ উলুকান্দি মাদ্রাসার ছাত্র এবং ওই এলাকার মোশারফ হোসেনের ছেলে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, খবর পেয়ে পিরোজপুর এলাকায় গিয়ে একটি প্লাস্টিকের গোডাউনের আগুন ৪২ মিনিট চেষ্টার পর নিয়ন্ত্রনে আনা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD