বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার রাস্তার পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. সবুজ (৩৫)। তিনি আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের মারুয়াদি এলাকার নুর মোহাম্মদের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার রাস্তার পাশে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, দুবৃর্ত্তরা রাতের আঁধারে অন্যস্থানে হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে যায়।
নিহতের স্ত্রী রেহেনা আক্তার সোনারগাঁও নিউজ জানান, তার গত ১১ জুন দুপুর থেকে রূপগঞ্জের ভূলতা গাউছিয়া থেকে নিখোঁজ ছিলেন। সে আড়াইহাজারে মাছ ব্যবসা করে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক সোনারগাঁও নিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে পববর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD