নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
“জুলাই শহিদ দিবস” উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলম।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপ- পরিচালক এ কে এম আজাদ সরকার।
সভায় আলোচনা অংশ নেন ফাউন্ডেশনের কনজারভেশন অফিসার মো. নাসিব ইসলাম অভি, রেজিষ্টশন অফিসার একেএম মুজাম্মিল হক, নিরাপত্তা অফিসার মো. সাখাওয়াত হোসেন, তত্ত্বাবধায়ক মো. আশরাফুল আলম নয়ন, গাইড লেকচারার মো. মনিরুজ্জামান প্রমুখ। এসময় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালন করছেন। আলোচনা শেষে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত দিন