বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে শিশুর মরদেহ উদ্ধার , গুরুত্বর অবস্থায় হাসপাতালে মা 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৫ মাসের এক কন্যা শিশুর অক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় একটি ৪ তলা ভবনের নিচতলা কক্ষ থেকে সামিয়া আক্তার সোহা নামের ওই  শিশুর  উদ্ধার করা হয়।
শিশুটির মা উর্মি আক্তার মুক্তাকে (২১) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শিশুর বাবা শামীম আহম্মেদ (৩৩) রাজবাড়ি এলাকার বাড়িগ্রামের বাসিন্দা। তিনি মেঘনা গ্রুপ অব কোম্পানিতে চাকুরী সুবাধে গত ৩ দিন আগে উপজেলার ঝাউচর এলাকার মৃত হাজী ইসলাম বেপারীর ছেলে মহসিন বেপারীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে স্ব-পরিবারে বসবাস করে।
নিহত শিশুর বাবা শামীম আহম্মেদ জানান, প্রতি দিনের মতো রাতের ডিউটি শেষে বৃহস্পতিবার  সকাল সাড়ে ছয়টায় বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা আটকানো। অনেক চেষ্টার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তার শিশু কন্যাকে মৃত অবস্থায় খাটের উপর দেখতে পায় এবং রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী টয়লেটের ভিতরে পরে থাকতে দেখতে পায়।
বাড়ির মালিক মহসিন বেপারী জানান, তার এই বাড়ি নতুন তৈরী করেছেন। এখন পর্যন্ত তারা নতুন বাড়িতে স্থানান্তর হয়নি। তবে কয়েকটি রুম ভাড়া দেয়ার জন্য সম্পুন্ন করেছেন। গত ৩ দিন আগে মেঘনা গ্রুপের চাকুরীর সুবাধে এই দম্পতি বাড়ি ভাড়ার জন্য আসে। এ ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেনা বলে আরও জানান শিশুর মৃত্যু আর মায়ের আহতের কথা শুনে তিনি এখানে এসেছেন।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) পঙ্কজ কান্তি সরকার জানান, একটি কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একই স্থান থেকে তার মাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার সঠিক তথ্য জানা যাবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD