শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

সোনারগাঁওয়ে দুই ডাকাতকে গণধোলাই, পুলিশে সোর্পদ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদি ইউনিয়নের মছলন্দেপুর গ্রামে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী। শনিবার দিবাগত রাত তিনটার দিকে তাদের আটক করে গণধোলাই দেয়। রোববার সকালে পুলিশ তাদের আটক করে হাসপাতালে চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।

গ্রেফতারকৃতরা হলো চেঙ্গাকান্দি গ্রামের মিলন মিয়ার ছেলে মাসুম ও একই গ্রামের সামসুল হকের ছেলে রিপন।

পুলিশ জানায়, উপজেলার বারদি ইউনিয়নের মছলন্দপুর গ্রামে শনিবার দিবাগত রাত তিনটার দিকে ৮-১০জনের ডাকাত দল ব্যবসায়ী রোকন মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষনা দিয়ে চারদিক থেকে ঘিরে দুই ডাকাতকে আটক করে। এলাকাবাসী তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। দুই ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। রোববার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD