বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত প্রিন্সিপাল ১০০ শপিং মলে একটি মোবাইল ফোনের দোকানে হওয়া চাঞ্চল্যকর চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করে সোনারগাঁও থানা পুলিশ।
শনিবার দিনব্যাপী কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন, মো. বাবু মিয়া (৪০), মো. ইছহাক ওরফে সাগর (৪২), মো. কামাল হোসেন (৪০), মো. আলমগীর হোসেন (৪৫), মো. জামাল হোসেন (৩৮), আলাউদ্দিন মিয়া (৪৫), মো. সুমন মিয়া (৪১), মো. রুবেল মিয়া (২৩)  ও  আলামিন মিয়া (২৩)।
গ্রেপ্তারকৃতদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।
জানা যায়, চলতি বছরের  গত ১২ জুন সোনারগাঁওয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের আমিনুল টেলিকম নামের একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এসময় বিভিন্ন মডেলের ১২০টি আইফোন ও ২৬ টি স্মার্ট ফোনসহ নগদ ৬ লাখ টাকা লুটে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক আমিনুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পুলিশ চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোর সনাক্ত করে। পরে  শনিবার সারাদিন জেলার তিনটি স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
​সোনারগাঁও থানার ওসি মো. গোলাম সারোয়ার জানান , তথ্যপ্রযুক্তির ব্যবহার করে  চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD