বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে বিএনপির কোরআন পাঠ, দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা, কুরআন খানি, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের তোফাজ্জল হোসেন মেম্বারের বাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গাজী নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা বিএনপি’র সদস্য শাহ আলম মুকুল।
সোনারগাঁও থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক কাউসার হোসেন ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত প্রধানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ন আহ্বায়ক নুর-এ ইয়াসিন নোবেল, আশরাফ মোল্লা, মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী এনামুল হক রবিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জি. মোঃ শরিফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শুভ শরীফ, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, মো. ওমর ফারুক, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাসির উদ্দিন নাসির, যুগ্ন আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, মো. আতাউর রহমান, মো. এমদাদ হোসেন, মো. গফুর সরকার, মো. রমজান, সোনারগাঁও থানা তাতী দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। পরে সকলেই ইফতার মাহফিলে অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD