শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁওয়ে  বিদেশী পিস্তল ও মাদকসহ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিদেশী পিস্তল ও ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ  সামসুল হুদা ওরফে সেলিম নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৮ টার দিকে আষাঢ়িয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সামসুল হুদা ওরফে সেলিম আষাঢ়িয়ার চর এলাকার সানোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বিদেশী পিস্তল ও ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ  সন্ত্রাসী সেলিমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় ৪ টি মামলা হয়েছিল। তাকে রাতে বিদেশি পিস্তল এবং ইয়াবাসহ  গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD