বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ: 
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।  সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল ডাক্তারদের আবাসিক কোয়াটার, টিকা কেন্দ্র ও ডেন্টাল কর্ণারে যন্ত্রপাতি ও সিলিং ফ্যান ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায়  মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মুখতারুল ইসলাম বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত চুরি যাওয়া মালপত্র যথাস্থানে ছিল। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত চোরেরা কোন এক সময় ডাক্তারদের আবাসিক কোয়ার্টারের বিভিন্ন কক্ষ ও ডেন্টাল কর্ণার কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে যন্ত্রপাতি ও ১২টি সিলিং ফ্যান ও  ৬টি থাই ফ্রেম নিয়ে যায়।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মুখতারুল ইসলাম সোনারগাঁও নিউজকে জানান, মঙ্গলবার সকালে হাসপাতালে এসে কোয়ার্টারের ও নতুন ভবনের ডেন্টাল কর্ণারের তাল ভাঙা থাকায় সন্দেহ হয়। পরে স্টাফদের সঙ্গে নিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করে ফ্যান ও যন্ত্রপাতি ও নগদ তিন হাজার টাকা পাওয়া যায়নি।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। চুরির ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD