নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
‘বেঁচে থাক বন্ধুত্ব’ শ্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এস.এস.সি ১৯৮২ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ‘সোনারগাঁও বিরাশিয়ান’ নামের এক সংগঠনের আত্মপ্রকাশের মাধ্যমে পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার একটি কমিনিউনিটি সেন্টারে প্রায় শতাধিক বিরাশিয়ান বন্ধুদের নিয়ে দিনব্যাপী জমকালো নানা আয়োজনের মধ্য দিয়ে এ পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘সোনারগাঁও বিরাশিয়ান’ সংগঠনটির আহবায়ক সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে মোহাম্মদ আলীর সঞ্চালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শফিউল আলম বাচ্চু। এছাড়া আরও উপস্থিত ছিলেন, নুরে আলম, আল-মুজাহিদ মল্লিক, মনিরুজ্জামান, শাহ আলম,আনোয়ার হোসেন, এম এ জামান, শফিউদ্দিনসহ উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত এস.এস.সি-৮২ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
আপনার মতামত দিন