বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

সোনারগাঁয়ে জমি  নিয়ে দ্বন্দ্বে নায়িকা দিতি কন্যার উপর হামলার অভিযোগ 

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে দ্বন্দ্বে বাংলা সিনেমার প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতির কন্যার ওপর হামলার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার দুপুরে সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দিতি কন্যা লামিয়া এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে দিতি কন্যা লিখেছেন, আমার সাথে কি কেউ নাই, আমার বাবা-মা মারা গেছে বলে আমার পাশে কেউ নাই? কেউ নাই, কেউ নাই।

জানা যায়, সোনারগাঁও পৌরসভা দত্তপাড়া এলাকায় অভিনেত্রী দিতির বসত বাড়ি রয়েছে। সেখানে তার ভাই ও বোনরা বসবাস করে থাকেন। তাদের বসতবাড়ি ও আশপাশে সম্পত্তি নিয়ে দিতির সঙ্গে তার ভাই টিপুর বেশ কয়েকবছর ধরে দ্বন্দ্ব চলে আসছিল। দিতির ভাই টিপুর মৃত্যর পর তার স্ত্রী প্রীতি কয়েক দফায় জমি দখলের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এরই ধারাবাহিকতায়  শনিবার দুপুরে টিপুর স্ত্রী স্থানীয় বিএনপির ১০-১২ জন নেতাকর্মীকে নিয়ে ফের জমি দখলের চেষ্টায় চালান। তখন দখল চেষ্টাকালে দিতির আরেক ভাই আনোয়ার, বোন ও তার মেয়ে লামিয়া বাঁধা প্রদান করে।

লামিয়ার গাড়িতে দখলদাররা হামলা চালিয়েছে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। একপর্যায়ে উভয়ে ধস্তাধস্তির করাকালীন সময়ে লামিয়ার পায়ে ইটের আঘাত লাগে।

সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া বলেন, এ ঘটনার সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত আছে কিনা খতিয়ে দেখা হবে। তবে তাদের পারিবারিক দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম জানান, হামলার ঘটনা শুনতে পেয়ে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। হামলার ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD