শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক মো. রেজাউল করিমের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ)  আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।
তিনি সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন সোনারগাঁও উপজেলার বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর।
এসময় সোনারগাঁও পৌরসভার বিএনপি নেতা হুমায়ুন কবীর রফিক, পনির হোসেন, রাজা মিয়াসহ সোনারগাঁও উপজেলা ও পৌরসভার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, এবারের নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী থাকলেও  দলীয় মনোনয়ন পাননি তিনবারের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। মনোনয়ন বঞ্চিত হলেও তিনি দীর্ঘদিন ধরে সোনারগাঁওয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন।
মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তিনি সোনারগাঁওয়ের আরও ছয়জন মনোনয়ন বঞ্চিত নেতার সঙ্গে একত্র হয়ে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চিঠি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। পরবর্তীতে দলীয় নেতাকর্মীদের অনুরোধে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সে লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার সঙ্গে আরও তিনজন বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নেতাকর্মীদের অনুপ্রেরণা অধ্যাপক রেজাউল করিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বলে সুত্র জানান।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD