বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মঙ্গলবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধা, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে।
ফাউন্ডেশনের পরিচালক ড. মো. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

ফাউন্ডেশনের সংরক্ষণ কর্মকর্তা একে এম মুজাম্মিল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ, ভারপ্রাপ্ত উপ-পরিচালক একে আজাদ সরকারপ্রমুখ।
এসময় উপজেলার মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা এবং ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন