শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন সোনারগাঁওয়ের বি. আর বিলকিস সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার, প্রতারক ট্রাক চালক গ্রেপ্তার গজারিয়ায় যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’ পানাম নগরীর প্রবেশদ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতু পুননির্মাণের দাবিতে মানববন্ধন ও র‌্যালী জামপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  কামরুজ্জামান গ্রেপ্তার ৫ দিন ধরে সোনারগাঁওয়ের কিশোর নিখোঁজ পিরোজপুরে মো. রফিকুল ইসলামের উঠান বৈঠক ও দোয়া সোনারগাঁওয়ে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট সোনারগাঁওয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা 

সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার, প্রতারক ট্রাক চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এঘটনায় জড়িত ট্রাকচালক মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার  বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা এবং রাতে ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে তেল উদ্ধার ও চালককে গ্রেপ্তার করে সোনারগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ট্রাকচালককে  শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশ্যে একটি ট্রাকে (সিলেট-ট ১১-০৬৫৮) ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল পাঠানো হয়। পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২৫ লাখ টাকা। তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে ট্রাকচালক আল আমিন গাজী ট্রাকসহ আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলার পর সোনারগাঁও পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। একপর্যায়ে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎ করা ৭৫০ কার্টন সয়াবিন তেল এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার জানান, চাঞ্চল্যকর এঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তারকরাসহ মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে  শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD